কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফের সামরিক শক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে জাপান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে শান্তিবাদী নীতিতে থাকা জাপান এবার অস্ত্র রপ্তানির নিয়ম শিথিল করেছে। এর ফলে দেশটি এখন আগের তুলনায় অনেক বেশি দেশে অস্ত্র বিক্রি করতে পারবে।

মঙ্গলবার জাপান সরকার জানায়, এতদিন অস্ত্র রপ্তানি শুধু উদ্ধার, পরিবহন, নজরদারি ও মাইন অপসারণের মতো সীমিত খাতে সীমাবদ্ধ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হচ্ছে। ফলে জাপান এখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ যেসব ১৭টি দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি রয়েছে, তাদের কাছে প্রাণঘাতী অস্ত্রও বিক্রি করতে পারবে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠেছে। তাই একা কোনো দেশের পক্ষে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তবে তিনি দাবি করেন, জাপান এখনও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবেই থাকবে এবং সতর্কতার সঙ্গে এই নীতি বাস্তবায়ন করা হবে।

তবে সংঘাতে জড়িত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা বহাল থাকবে, যদিও বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে জাপানের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি বলেছে, জাপান ‘বেপরোয়া সামরিকীকরণের’ পথে এগোচ্ছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াও বলেছে, জাপানের প্রতিরক্ষা নীতি যেন শান্তি সংবিধানের চেতনা বজায় রেখেই পরিচালিত হয়।

এদিকে জাপান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় সরাসরি অংশ নিচ্ছে। আগে তারা শুধু পর্যবেক্ষক হিসেবে থাকত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের সংবিধানে জাপান যুদ্ধ পরিত্যাগ করে এবং সামরিক শক্তি না রাখার অঙ্গীকার করে। তবে গত এক দশকে ধীরে ধীরে সেই অবস্থান বদলাতে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো শক্তিধর প্রতিবেশীদের ঘিরে থাকা নিরাপত্তা পরিস্থিতির কারণেই জাপান এই নীতি পরিবর্তনের পথে হাঁটছে। তবে সমালোচকদের আশঙ্কা, এতে জাপান আবার সামরিক শক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত হতে পারে।

তথ্যসূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X