কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পাইলটরা ছবি তুলতে গিয়ে সংঘর্ষ ঘটান ২ যুদ্ধবিমানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার দুটি যুদ্ধবিমান ২০২১ সালে মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়েছিল। কোনো করিগরি ত্রুটি নয়, বরং পাইলটরা ছবি ও ভিডিও তুলতে গিয়ে এ কাণ্ড ঘটান। দেশটির নিরীক্ষা ও পরিদর্শন বোর্ড (বোর্ড অব অডিট অ্যান্ড ইন্সপেকশন) এই তথ্য প্রকাশ করেছে।

বুধবার বিবিসির খবরে বলা হয়, দায়েগু শহরের ওপর দিয়ে উড্ডয়ন মিশন চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। দুই পাইলটই অক্ষত অবস্থায় বেঁচে গেলেও দুটি এফ-১৫কে যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। মেরামত বাবদ সামরিক বাহিনীর খরচ হয়েছে ৮৮ কোটি ওয়ান (প্রায় ৫৯ লাখ ৬০ হাজার ডলার)।

যে পাইলট ছবি তোলার জন্য বিমান উল্টে উড়িয়েছিলেন, তিনি পরবর্তীতে সামরিক বাহিনী ছেড়ে দেন। তাকে ৮.৮ কোটি ওয়ান জরিমানা দিতে হয়েছে।

নিরীক্ষা বোর্ডের বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলট তার ইউনিটের সঙ্গে শেষ উড্ডয়নকে স্মরণীয় করে রাখতে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। উড্ডয়নের আগে ব্রিফিংয়েও তিনি এই ইচ্ছার কথা জানিয়েছিলেন।

তিনি উইংম্যান বিমান চালাচ্ছিলেন। ফেরার সময় নিজের মোবাইল ফোন দিয়ে ছবি তোলা শুরু করেন। লিড পাইলট এটি দেখে তার বিমানে থাকা অন্য পাইলটকে উইংম্যান বিমানের ভিডিও ধারণ করতে বলেন।

এরপর উইংম্যান পাইলট হঠাৎ বিমানটি ওপরে তুলে উল্টে দেন, যাতে ভালোভাবে ছবি ও ভিডিও তোলা যায়। এই ম্যানুভারের ফলে দুটি বিমান খুব কাছাকাছি চলে আসে।

সংঘর্ষ এড়াতে লিড বিমান দ্রুত নিচে নামার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত দুটি এফ-১৫কে বিমানের সংঘর্ষ হয়। লিড বিমানের বাম ডানা এবং উইংম্যান বিমানের লেজের স্টেবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘটনা দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীতে পেশাদারত্ব ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X