সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আটক ইরানি জাহাজ নিয়ে মার্কিন দাবি প্রত্যাখান চীনের

সমুদ্রে টহলরত মার্কিন নৌবাহিনীর জাহাজ। ছবি: সংগৃহীত
সমুদ্রে টহলরত মার্কিন নৌবাহিনীর জাহাজ। ছবি: সংগৃহীত

অবরোধের মধ্যে চলাচল করা ইরানি জাহাজ নিয়ে মার্কিন দাবি প্রত্যাখান করেছে ইরান। দেশটি জানিয়েছে, মার্কিন অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

শুক্রবার (২৪ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সামরিক বাহিনী যে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি আটক করেছে, সেটি ‘চীনের পক্ষ থেকে দেওয়া উপহার’ বহন করছিল। যুক্তরাষ্ট্র জানায়, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় তারা জাহাজটিতে গুলি চালিয়ে সেটি দখল করে।

মঙ্গলবার সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জাহাজটিতে“কিছু জিনিস ছিল, যা খুব একটা ভালো নয়। হয়তো চীনের উপহার। তবে আমি নিশ্চিত নই।

এদিকে এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি চীন থেকে আসছিল। তারা এটিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সশস্ত্র জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মন্তব্যের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন বলেন, যে কোনো অভিযোগ বা সংযোগ যদি বাস্তব তথ্যের ভিত্তিতে না হয়, চীন তার বিরোধিতা করে। এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

তিনি বলেন, বিভিন্ন দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম অব্যাহত থাকা উচিত। এগুলো কোনো ধরনের বাধা বা বিঘ্নের শিকার হওয়া উচিত নয়।

এর আগে গত রোববার, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কন্টেইনার জাহাজ ‘তুসকা’ দখল করে। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, জাহাজটিতে কিছু ‘ডুয়াল-ইউজ’ (দ্বৈত ব্যবহারযোগ্য) সামগ্রী থাকতে পারে। এসব সামগ্রী বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহার করা সম্ভব।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ নিয়ন্ত্রণ করছে। এর প্রতিক্রিয়ায় ইরান কার্যত ওই প্রণালি বন্ধ করে দিয়েছে, বাণিজ্যিক জাহাজ আটক করেছে এবং উপসাগরীয় অঞ্চলের সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ন এ নৌপথে সাধারণ সময় বা শান্তিকালে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। এটি পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X