কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

হান সিওং-সুক। ছবি : সংগৃহীত
হান সিওং-সুক। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দেশটির ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপবিষয়কমন্ত্রী হান সিওং-সুককে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন। রোববার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

রোববার (০৭ জুন) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পার্লামেন্টের অনুমোদন পেলে হান সিওং-সুক দক্ষিণ কোরিয়ার গত ২০ বছরের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন।

হান সিওং-সুক এর আগে দক্ষিণ কোরিয়ার শীর্ষ ইন্টারনেট প্রতিষ্ঠান নেভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের রূপান্তর কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

কাং হুন-সিক বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্পের প্রসার এবং রপ্তানি বৃদ্ধির ফলে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, হান তা এমন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে রূপ দিতে সক্ষম হবেন, যার সুফল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাবে।’

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টশাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদটি মূলত আনুষ্ঠানিক ও প্রশাসনিক দায়িত্বকেন্দ্রিক। তবে সরকারের নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রম সমন্বয়ে এ পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X