কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কোন দেশের কাছে কত পরমাণু বোমা রয়েছে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিশ্বব্যাপী সংঘাত যত বিস্তৃত হচ্ছে, ততই বাড়ছে পরাশক্তিগুলোর মধ্যে যুদ্ধের শঙ্কা। তেমনটি হলে পরমাণু যুদ্ধও অনেকটা নিশ্চিত। এমন পরিস্থিতিতে যাচাই-বাছাই শুরু হয়েছে, পরমাণু শক্তিতে কোন দেশ ঠিক কতটা সমৃদ্ধ? আর কোন দেশের কাছে কত বোমা মজুত রয়েছে, তা নিয়ে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

'সুইডিশ থিংক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট' তথা এসআইপিআরআই-এর এক প্রতিবেদনের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, ২০২৩ সালে চীনের কাছে ৪১০টি পারমাণবিক ওয়ারহেড ছিল, চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০। অন্যদিকে, ভারতের কাছে মজুদ রয়েছে ১৭২টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের কাছে ১৭০টি। এসআইপিআরআই-এর ইয়ারবুক ২০২৪ এর তথ্য অনুযায়ী নিজেদের পরমাণু অস্ত্রের ভাণ্ডারকে আরও আধুনিক করে তুলছে নয়টি পরমাণু শক্তিধর দেশ। তারা হলো- রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।

সদ্য প্রকাশিত এসআইপিআরআইর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে সারা বিশ্বে ১২ হাজার ২২১টি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৫৮৫টি ক্ষেপণাস্ত্র সম্ভাব্য ব্যবহারের জন্য অস্ত্রাগারে মজুত রয়েছে। ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া- এই তিনটি দেশই ব্যালিস্টিক মিসাইলের উপর একাধিক ওয়ারহেড স্থাপন করার ক্ষেত্রে তাদের ক্ষমতা বাড়াচ্ছে।

২০২৩ সালের জানুয়ারিতে চীনের কাছে ৪১০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুদ থাকলেও ২০২৪ সালের বেইজিংয়ের অস্ত্রাগারে মজুদ পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০০। বলা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে তা দ্বিগুণ হবে। এসআইপিআরআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট পরমাণু অস্ত্রের ৯০ শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে।

২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে থাকা ৩ হাজার ৭০৮টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে ১ হাজার ৭৭০টি মোতায়েন করা হয়েছে এবং বাকিগুলো মজুত করা আছে। অন্যদিকে রাশিয়ার ৪ হাজার ৩৮০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে ১ হাজার ৭১০টি পারমাণবিক ওয়ারহেড তাদের ভাণ্ডারে মজুত করা আছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ২ হাজার ১০০টি ওয়ারহেড ব্যালিস্টিক মিসাইল 'অপারেশনাল অ্যালার্টে' রাখা আছে।

বিচ্ছিন্ন কূটনীতির দেশ উত্তর কোরিয়ার কাছে রয়েছে ৫০টি পারমাণবিক ওয়ারহেড। এসআইপিআরআইয়ের হিসাব অনুযায়ী, দেশটির কাছে যত পরমাণু উপাদান রয়েছে তা ৯০টি পরমাণু ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। অন্যদিকে ইসরায়েলের কাছেও পরমাণু অস্ত্র রয়েছে বলে জানায় এসআইপিআরআই। অন্যদিকে ইরানও চেষ্টা করছে পরমাণু অস্ত্র তৈরি করার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X