কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন এরদোয়ান

ইসরায়েলের বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন এরদোয়ান

লেবাননে চলমান স্থল অভিযান ও বিমান হামলার মধ্যেই গাজায় বড় সাফল্য পেয়েছে ইসরায়েল। দেশটির স্বাধীনতাকামী যোদ্ধাদের প্রধান ইয়াহহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। এমন এক সময় দেশটি এই সাফল্য পেল যখন গাজা নিয়ে আবারও সরব হয়েছে পুরো বিশ্ব। এমনকি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে নাখোশ যুক্তরাষ্ট্র।

দেশটির দুজন প্রভাবশালী মন্ত্রী নিয়ে ইসরায়েলকে সতর্কও করেছেন। প্রয়োজনে ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তারা। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন মোটেও থেমে নেই। উল্টো গাজার উত্তরাঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে ইসরায়েল। গাজার এমন দুরবস্থা দেখে আর শান্ত থাকতে পারছেন না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তাই আবারও গর্জে উঠলেন তিনি।

আঙ্কারায় এক জরুরি বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছেন এরদোয়ান। ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারেও আহ্বান জানান তিনি। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে তা’ক্ষণিক এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থার ব্যাপারেও আরব লীগকে পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।

আরব দেশগুলোর নিষ্ক্রিয়তায় এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আরব বিশ্বের সামরিক শক্তিধর দেশ মিশর, ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা এই আগ্রাসন থামাতে কোনো ভূমিকা নিচ্ছে না। এমনকি এ নিয়ে তারা ইসরায়েলকে চাপও দিচ্ছে না। এছাড়া আরেক প্রতিবেশী দেশ জর্ডানও হাতে হাত রেখে বসে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X