কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

এবার সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলা

ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ন্ত্রণে রয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতির । ছবি : সংগৃহীত
ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ন্ত্রণে রয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতির । ছবি : সংগৃহীত

ইসরায়েল ইয়েমেনের সানা বিমানবন্দর, এর কাছাকাছি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই হামলার খবর নিশ্চিত করেছে হুতি এবং ইসরায়েলি সংবাদমাধ্যম, যাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিস্তারিত জানিয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় সানা বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিমানবন্দরটি কার্যক্রম পরিচালনায় অক্ষম হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সাংবাদিক হুসাইন আল বুখাইতি। পাশাপাশি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রেও হামলা হয়েছে।

হুতিদের আল-মাসিরাহ টিভি এই হামলাকে ‘ইসরায়েলি আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে, ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হামলার একদিন আগে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ছোড়া হয়। এর প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দেন। তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসরায়েলের গাজায় হামলার পর থেকে হুতি যোদ্ধারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হুতিরা জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে এসব পদক্ষেপ নিয়েছে।

ইসরায়েলের এই হামলা ইয়েমেনের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। আঞ্চলিক উত্তেজনা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে শান্তির প্রচেষ্টার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X