কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:১১ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মেরু অঞ্চলের ‘পোলার নাইট’ কীভাবে মানিয়ে নেয় মানুষ

মেরু অঞ্চলের ‘পোলার নাইট’ কীভাবে মানিয়ে নেয় মানুষ
পোলার নাইটের দীর্ঘ অন্ধকারে মানুষ যেভাবে জীবনের সঙ্গে সামঞ্জস্য তৈরি করে, তা থেকে সবার জন্যই গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার আছে। ছবি : সংগৃহীত

মেরু অঞ্চলের শীতকালীন প্রকৃতি পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে অনেক ভিন্ন। কয়েক সপ্তাহ থেকে মাসব্যাপী সূর্যের আলো পুরোপুরি অনুপস্থিত থাকে। এ সময়টিকে বলা হয় ‘পোলার নাইট’।

এমন দীর্ঘ অন্ধকারে এখানকার মানুষের জীবনে নানা ধরনের পরিবর্তন আসে। ঘুমের চক্র থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যে এর প্রভাব স্পষ্ট। তবে এখানকার মানুষ যেভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেন, তা সবার জন্য শিক্ষণীয়।

রোববার (০৫ জানুয়ারি) পোলার নাইট নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মানুষের জীবনযাপনের বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছে।

পোলার নাইট : অন্ধকারে রঙিন আলোর মায়া

পোলার নাইট মানেই পুরোপুরি অন্ধকার নয়। সূর্যের আলো অনুপস্থিত থাকলেও বায়ুমণ্ডলের উপরের স্তর থেকে ক্ষীণ সূর্যরশ্মি নীল, গোলাপি ও বেগুনি রঙের মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। চাঁদের আলো, তারার ঝিলিক এবং বরফে প্রতিফলিত আলো পুরো পরিবেশকে উজ্জ্বল করে তোলে। এই মায়াময় পরিবেশ দীর্ঘ অন্ধকারের মধ্যেও এক ধরনের সান্ত্বনা জোগায়।

দীর্ঘ অন্ধকারের প্রভাব

শীতকালে সূর্যালোকের অভাবে অনেকের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে। বিশেষ করে ঘুমের চক্র বাধাগ্রস্ত হয়। অনেকেই সিজনাল অ্যাফেকটিভ ডিসঅর্ডার (এসএডি) নামে বিষণ্নতায় ভোগেন। ইউরোপে প্রায় ২-৮ শতাংশ মানুষ এই সমস্যার শিকার হন।

তবে পোলার অঞ্চলের আদিবাসী স্যামি জনগোষ্ঠীর মধ্যে ঘুমজনিত সমস্যা তুলনামূলক কম। তাদের জীবনযাত্রা ও মানসিকতার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই সমস্যার বড় সমাধান হিসেবে কাজ করে।

ইতিবাচক মনোভাবের প্রভাব

নরওয়ের একটি গবেষণায় দেখা গেছে, যারা শীতকালকে ইতিবাচকভাবে গ্রহণ করেন—যেমন, স্কি করা, আগুনের পাশে সময় কাটানো বা শীতকালীন বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকা—তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।

গবেষক কারি লাইবোউইটজের মতে, শীতকালকে নেতিবাচকভাবে দেখা মানুষ বড় আলো জ্বালিয়ে অন্ধকার ঠেকানোর চেষ্টা করেন, যা উল্টো সমস্যাকে বাড়িয়ে তোলে। বরং আলোর সঠিক ব্যবস্থাপনা ও স্বাভাবিক জীবনযাপন অনেক বেশি কার্যকর।

ঘুমের চক্রে আলোর ভূমিকা

পোলার নাইটের সময় মেলাটোনিন উৎপাদনের তারতম্য ঘুমের চক্রে প্রভাব ফেলে। তবে আলোর ব্যবস্থাপনার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। রাতে হালকা আলো ব্যবহার এবং ধীরে ধীরে আলো কমানো মেলাটোনিন উৎপাদন সক্রিয় করে। নীল আলো সমৃদ্ধ বিশেষ ল্যাম্প বা ডিভাইস ব্যবহার ঘুমের মানোন্নয়ন করতে পারে।

সকালের ব্যায়াম ও প্রকৃতির সংস্পর্শ

ফিনল্যান্ডের ইনারি অঞ্চলের বাসিন্দা এসথার বেরেলোভিচ প্রতিদিন দুই ঘণ্টা হাঁটা বা স্কি করেন। তিনি বলেন, মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হলে আমি বাইরে হাঁটতে যাই। আলো পাওয়ার সময়টা বাইরে কাটানো খুবই জরুরি। সকালের শারীরিক ব্যায়াম ঘুমের চক্র স্থিতিশীল রাখতে সহায়তা করে।

কর্মস্থলে শৃঙ্খলার গুরুত্ব

শীতকালে কর্মস্থলে নির্ধারিত সময় মেনে চলা ঘুমের চক্র ঠিক রাখতে সহায়ক হতে পারে। সুইডেনের কিরুনায় এক গবেষণায় দেখা গেছে, শীতকালে মানুষ গড়ে ৩৯ মিনিট দেরিতে ঘুমাতে যান, ফলে তাদের ঘুমের সময় কমে যায়।

শিক্ষা ও অনুপ্রেরণা

পোলার নাইটের দীর্ঘ অন্ধকারে মানুষ যেভাবে জীবনের সঙ্গে সামঞ্জস্য তৈরি করে, তা থেকে সবার জন্যই গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার আছে। আলো ব্যবস্থাপনা, সকালের ব্যায়াম, এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য দারুণ অনুপ্রেরণা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X