স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী ব্যাটার এবার বিপিএলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত

চলমান বিপিএলে চমক অব্যাহত রেখেছে সিলেট টাইটান্স। ক্রিস ওকসকে দলে নেওয়ার পর এবার আরও এক বিধ্বংসী ইংলিশ তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের প্লে-অফকে সামনে রেখে স্যাম বিলিংসকে স্কোয়াডে ভিড়িয়েছে দলটি।

ওকস ও বিলিংস-দুজনের সঙ্গেই আগেই আলোচনা চলছিল সিলেট টাইটান্সের। ওকস আগেভাগেই দলে যোগ দিলেও বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে ব্যস্ত থাকায় বিলিংস তখন যোগ দিতে পারেননি। তবে বিগ ব্যাশ থেকে থান্ডারের বিদায়ের পর বিপিএলে খেলার সুযোগ পান এই ইংলিশ ব্যাটার।

স্যাম বিলিংস টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ পরিচিত মুখ। আইপিএল, বিগ ব্যাশে একাধিক দলের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। ৩৯৪ টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ৭৪৪২ রান।

এর আগে, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি দলে যোগ দেওয়ার পরই সিলেট টাইটান্সের পারফরম্যান্সে আসে দৃশ্যমান পরিবর্তন। এবার ওকস ও বিলিংসকে সঙ্গে নিয়ে প্লে-অফে আরও শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে যাচ্ছে সিলেট।

ইতোমধ্যে লিগ পর্বের সব ম্যাচ শেষ করেছে সিলেট টাইটান্স। ১০ ম্যাচে ৫ জয় ও ৫ পরাজয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট তালিকায় অবস্থানের কারণে এলিমিনেটর দিয়েই শুরু করতে হবে প্লে-অফ অভিযান। আগামী ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কোয়ালিফায়ারে ওঠার লক্ষ্যে মাঠে নামবে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X