কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ

প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ও শেখ হাসিনা। পুরোনো ছবি
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ও শেখ হাসিনা। পুরোনো ছবি

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে এতে আসামি করা হয়েছে। এ ছাড়াও মামলার আসামিদের মধ্যে রয়েছেন- একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বেসরকারি টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর। সেইসঙ্গে তৎকালীন পুলিশ ও র‌্যাব প্রধানসহ ডিএমপি কমিশনারকেও এতে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এসেছেন দলটির শীর্ষ নেতাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল। রোববার সকালে দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের (মধুপুর পীর সাহেব) নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের ওই প্রতিনিধিদলটি চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ বছরের গৌরবময় পথচলায় হোটেল সারিনা ঢাকা

আইইউবিএটিতে বিএনসিসির পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

১ মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম

ফাইনালে ইউরোজয়ী স্পেন, কেমন হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একাদশ?

বিদ্রোহীদের হামলায় মালিতে অন্তত ৫০ সেনা নিহত

‘স্পেন ২-১ ব্যবধানে জিতবে’

কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ বার্তা

এআইইউবি ও বিআইজিএফের মধ্যে সমঝোতা স্মারক সই

২ সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

১০

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালাল ইরান

১১

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা

১২

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

১৩

মোজতবা খামেনির নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব: গালিবাফ

১৪

সালিশে প্রকাশ্যে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

১৫

আলোচিত শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

১৬

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

১৭

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৮

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

১৯

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

২০
X