কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অতুলনীয় গতিবেগ ও দুর্বার কৌশল দেখিয়ে দর্শকদের বিস্ময়ে স্তব্ধ করে দিল একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। আকাশে দ্রুত ঘূর্ণন, খাড়া উড্ডয়ন আর হঠাৎ গতির পরিবর্তনের মাধ্যমে যুদ্ধবিমানটি যে চমক দেখাল, তা এয়ারশোর প্রথম দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

পরে অবশ্য জানা যায়, এটি রাশিয়ার সু-৫৭ই—দেশটির প্রথম স্টেলথ প্রযুক্তিনির্ভর যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান ১৯তম দুবাই এয়ারশো-২০২৫-এ সোমবার সু-৫৭ই-র পাশাপাশি আকাশে নজর কেড়েছে রাশিয়ার কা-৫২ অ্যাটাকিং হেলিকপ্টারও।

দ্য ফিউচার ইজ হিয়ার স্লোগানে আয়োজিত এ শিল্পমেলায় এবার অংশ নিচ্ছে বিশ্বের ১১৫টি দেশের ৪৯০টিরও বেশি সামরিক ও বেসামরিক প্রতিনিধি দল। দর্শকসংখ্যা ছাড়িয়েছে প্রায় দেড় লাখ। বাণিজ্যিক, সামরিক, মনুষ্যবিহীন ও ব্যবসায়িক বিমানসহ ২০০টিরও বেশি উড়োজাহাজ প্রদর্শিত হচ্ছে এখানে।

বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য সু-৫৭ই মডেলটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে চাইছে। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যেই এয়ারশোতে স্টেলথ যুদ্ধবিমানটির অ্যারোব্যাটিক সক্ষমতা জোরালোভাবে দেখানো হয়েছে। পুরো প্রদর্শনী ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা রুশ সামরিক প্রযুক্তির প্রতি বৈশ্বিক আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X