কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রোবটের নাচ দেখে চমকে গেলেন পুতিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাচ শুরু হতেই একটি রোবট দর্শকদের সামনে তার শরীর নাড়াতে শুরু করে। ভারসাম্য বজায় রেখে চলাফেরা, মানুষের মতো করে অঙ্গভঙ্গি—সব মিলিয়ে এটি যেন প্রযুক্তির এক জীবন্ত বিস্ময়।

এবার এমনই একটি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের উদ্বোধনী মঞ্চ ঘটল মজার এক ঘটনা, যেখানে উপস্থিত ছিলেন সেই দেশটির সর্বোচ্চ নেতা। ঘটনাটি ঘটেছে রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত ‘এআই জার্নি’ সম্মেলনে।

রোবটটির নাম ‘গ্রিন’, যেটি রাশিয়ায় তৈরি প্রথম মানবসদৃশ রোবট। এটি অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ থেকে এগিয়ে এসে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানায় এবং তার সামনে নিজের পরিচয় দেয়। রোবট গ্রিন এসময় দর্শক ও পুতিনকে জানায়, সে কোনো প্রি-প্রোগ্রামড শো নয়; বরং প্রযুক্তির একটি বাস্তব রূপ। এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম সে ভিডিও শেয়ার করে।

সেবার প্রকৌশলীরা তাকে তৈরি করেছেন, এবং তার দেহে স্থাপন করা হয়েছে ৪০টিরও বেশি মোটর ও অসংখ্য সেন্সর। এই প্রযুক্তিই তাকে মানুষের সঙ্গে নিরাপদে যোগাযোগ রাখতে এবং নিখুঁত ভারসাম্য বজায় রেখে নাচতে সক্ষম করে তুলেছে।

এর পরই রোবটটি পুতিনকে তার একটি বিশেষ নাচ দেখানোর প্রস্তাব দেয়। প্রিয় একটি সুরের তালে তালে গ্রিন যখন নাচতে শুরু করে, তখনে পুরো হলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নাচ শেষে পুতিন রোবটটির প্রশংসা করে বলেন, খুব সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। উত্তরে গ্রিন প্রেসিডেন্টকে প্রদর্শনী ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে অনুমতি নিয়ে মঞ্চ ত্যাগ করে।

পুতিনও তাকে ধন্যবাদ দিয়ে অনুমতি দেন। রোবট প্রযুক্তিতে রাশিয়ার এই অগ্রগতি সম্মেলন থেকে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আর এর পরপরই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দেশটির প্রযুক্তি খাতের এই অভূতপূর্ব সাফল্য।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X