কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাশিয়ার সঙ্গে আবুধাবিতে সাম্প্রতিক আলোচনার পর তিনি বলেন, চুক্তিটি এখন কেবল স্বাক্ষরের তারিখ ও স্থান চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। খবর আলজাজিরার।

রোববার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদনের জন্য পাঠাতে কিয়েভ প্রস্তুত। তার ভাষায়, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা মানেই মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তা।

জেলেনস্কি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার লক্ষ্যেও এগোচ্ছে ইউক্রেন। ২০২৭ সালের মধ্যে ইইউতে যোগ দেওয়াকে তিনি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে উল্লেখ করেন।

এর আগে শুক্র ও শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। সেখানে ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি কাঠামো নিয়ে কথা হয়, যার লক্ষ্য প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো।

যদিও ওই আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে দুই পক্ষই ভবিষ্যতে সংলাপ চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে। আলোচনার পর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আগামী রোববার আবুধাবিতে আবারও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X