কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা জারি করে।

যুক্তরাজ্য তার নাগরিকদের উদ্দেশ্যে এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। বাংলাদেশের বিভিন্ন অংশে প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এফসিডিও।

এফসিডিও পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতে অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত না যাওয়ার পরামর্শ দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এসব অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের নিয়মিত খবর পাওয়া যায়।

নির্বাচন প্রসঙ্গে নোটিশে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ২২ জানুয়ারি। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদীদের হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

এফসিডিও নাগরিকদের পরামর্শ দিয়েছে, নিজেদের চারপাশ সম্পর্কে সচেতন থাকতে। বড় জমায়েত ও অন্যান্য সংবেদনশীল স্থান থেকে দূরে থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে। একইসঙ্গে সাবধানতার সঙ্গে ভ্রমণ পরিকল্পনা করা এবং যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, এফসিডিও-এর পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বিমা বাতিল হয়ে যেতে পারে।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X