বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের হামলায় রুশ বন্দর বিধ্বস্ত

ক্রিমিয়ার একটি বন্দর। পুরোনো ছবি
ক্রিমিয়ার একটি বন্দর। পুরোনো ছবি

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির এ হামলায় বন্দরটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামান বন্দর ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, তামান বন্দরের ভলনা গ্রামে একটি তেল সংরক্ষণ ট্যাংক, গুদাম ও টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

তিনি বলেন, রিসোর্ট শহর সোচি এবং সমুদ্রতীরবর্তী আনাপা শহরের কাছে ইউরোভকা গ্রামেও পৃথক হামলা হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ রোববার জানিয়েছে, তারা তামান বন্দর কমপ্লেক্সে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যে সাময়িক সমঝোতা হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ার পর কিয়েভ আবারও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু করেছে।

অন্যদিকে, রাশিয়াও বারবার ইউক্রেনের জ্বালানি ও ইউটিলিটি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে তীব্র শীতের মধ্যে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।

শিল্প খাতের সূত্র জানিয়েছে, গত বছর তামান বন্দর দিয়ে প্রায় ৪ দশমিক ১৬ মিলিয়ন টন তেলজাত পণ্য রপ্তানি করা হয়। বন্দরটি তেলপণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X