কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির ইফতার মাহফিল 

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ফ্রান্সের অখলিয়ন্স শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি অরলিয়ন্স’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসের অখলিয়ন্স শহরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই ইফতার মাহফিলে অরলিয়ন্স ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে প্রবাসে থেকে দেশের সংস্কৃতি ও ধর্মীয় চেতনা ধরে রাখার এক অনন্য মিলনমেলা তৈরি হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কমিউনিটির নেতারা বলেন, প্রবাসে বসবাস করলেও এ রকম আয়োজনের মাধ্যমে বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। তারা ভবিষ্যতেও কমিউনিটির ঐক্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং নতুন প্রজন্মকে প্রবাসে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।

তারা আরও বলেন, ইফতারের পরে সৌহার্দ্যপূর্ণ আড্ডার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আন্তরিকতা ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, পাবেল তালুকদার , জামিল হোসেন, তাজ উদ্দিন আহমেদ, মাহিন আহমদ, রেদওয়ান আহমদ, তানভীর মিয়া, রুবেল আহমেদ, সায়েক মিয়া, সুহেদ আহমদ, রাহাত মিয়া, দেলোয়ার হোসেন, জুবেল আহমদ, রিপন মিয়া, আবু তাহের, সালেহ আহমদ, নাইম আহমেদ , তুরান বেপারী, শাদমান সাকিব মাহদী, আদিল আহমদ, আকরাম মিয়া, সায়েম আহমেদ, উজ্জ্বল মিয়া, পারভেজ আহমদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তামিম আহমদ, আলম উদ্দিন, সোহাগ, অলিউর রহমান, সুমন বড়ুয়া , ইভান, বোরহান উদ্দিন , সুহেল আহমেদ , ফাহাদ আহমেদ, সোহাগ, মিজান মিয়া, আহমদ মিয়া প্রমুখ।

কালবেলা/বিএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার 

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১০

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১১

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১২

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৩

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৪

শোকেরও ছুটি নেই

১৫

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৬

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৭

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৮

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৯

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

২০
X