কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়া ও ইরানকে নিয়ে জেলেনস্কির বিস্ফোরক মন্তব্য

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : রয়টার্স
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : রয়টার্স

রাশিয়া যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রাশিয়া যুক্তরাষ্ট্রকে এই বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে যে, ওয়াশিংটন যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে বিনিময়ে মস্কোও ইরানকে সামরিক গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ রাখবে।

স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) কিয়েভের প্রেসিডেন্ট প্রাসাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এর আগে গত সোমবার জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ অব্যাহত রেখেছে— ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার কাছে এর ‘অকাট্য’ প্রমাণ রয়েছে। তিনি নিজে সেই তথ্য-উপাত্ত দেখেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।

বুধবার রয়টার্সকে ভলোদিমির জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ এবং তাদের মিত্রদের ওপর হামলায় ব্যবহৃত কিছু ইরানি ড্রোনে রুশ যন্ত্রাংশ পাওয়া গেছে।

জেলেনস্কি বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া প্রতিবেদনে দেখা যাচ্ছে— রাশিয়া এমনটি করছে এবং বলছে, ‘আমেরিকা যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে আমি ইরানকে গোয়েন্দা তথ্য দেব না।” এটি কি ব্ল্যাকমেইল নয়? অবশ্যই এটি ব্ল্যাকমেইল।

তবে প্রতিবেদনে রাশিয়ার এই প্রস্তাবটি নির্দিষ্টভাবে কার কাছে দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু উল্লেখ করেননি। রাশিয়া অবশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের মাসব্যাপী চলা এই সংঘাতের ক্ষেত্রে তেহরানকে সহায়তার বিষয়টি অস্বীকার করেছে।

ওয়াশিংটন চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিল, বিষয়টি নিয়ে আলোচনার সময় মস্কোর কাছ থেকেও তারা সরাসরি একই ধরনের অস্বীকৃতি পেয়েছে।

জেলেনস্কি আশা প্রকাশ করেন, ইউক্রেন কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে, যা ইউক্রেনীয় ড্রোন ইন্টারসেপ্টর (ড্রোন ধ্বংসকারী যন্ত্র) তৈরির তহবিল সংগ্রহে বা অতি প্রয়োজনীয় বিমান প্রতিরক্ষা মিসাইল পেতে সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X