কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ ইস্যুতে এবার সংলাপের আয়োজন করছে দুই দেশ

যুক্তরাজ্য ও ফ্রান্সের পতাকা। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য ও ফ্রান্সের পতাকা। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌ নিরাপত্তা মিশন নিয়ে আলোচনা আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বিশ্ব বাণিজ্যের এ গুরুত্বপূর্ণ রুটে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে চলতি সপ্তাহে যৌথভাবে বৈঠকের আয়োজন করতে তারা।

সোমবার (১৩ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্সসহ অন্যান্য আগ্রহী দেশগুলোকে একত্রিত করে একটি শান্তিপূর্ণ বহুজাতিক উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য হবে প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এক্সে দেওয়া এক বার্তায় বলেন, প্রস্তাবিত এই মিশনটি হবে ‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক’ এবং এটি যুদ্ধরত পক্ষগুলোর বাইরে থেকে পরিচালিত হবে। পরিস্থিতি অনুকূল হলেই দ্রুত এই মিশন মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, হরমুজ প্রণালিতে চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক নৌবাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ছে এবং এর ফলে জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে।

তিনি জানান, এই সপ্তাহে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি শীর্ষ বৈঠকের আয়োজন করবে। বৈঠকে সংঘাত শেষ হওয়ার পর আন্তর্জাতিক নৌ চলাচল সুরক্ষায় একটি সমন্বিত, স্বাধীন ও বহুজাতিক পরিকল্পনা নিয়ে অগ্রগতি করা হবে।

এর আগে হরমুজ প্রণালি নিয়ে বার্তা দিয়েছে চীন। দেশটি চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

তিনি বলেন, ইরান-সংকটের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট পক্ষগুলো যেন অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। চীন আশা করে, কোনো পক্ষই পুনরায় সংঘাত শুরু করবে না এবং সবাই শান্তিপূর্ণ সমাধানের পথেই এগিয়ে যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সংকট সমাধানে চীন ‘ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা’ রাখতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের রাজধানীতে শুরু হওয়া প্রাথমিক আলোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ উত্তেজনা কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে।

এদিকে ইসলামাবাদ শান্তি আলোচনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সমঝোতার এক ধাপ দূরে ছিল যুক্তরাষ্ট্র-ইরান। দুই দেশ ইসলামাবাদে একটি সম্ভাব্য ‘সমঝোতা স্মারক (এমওইউ)’ চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সোমবার (১৩ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অত্যন্ত নিবিড় আলোচনা অনুষ্ঠিত হয় এবং দুই দেশ চুক্তির ‘একেবারে কাছাকাছি’ অবস্থানে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X