বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি নিয়ে নতুন সতর্কবার্তা দিল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দিমিত্রি পেসকভ। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দিমিত্রি পেসকভ। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে নতুন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করতে যাচ্ছে, তা বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খবর সিবিএস নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (১৩ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ইরানের বন্দর ও উপকূলে যে অবরোধের ঘোষণা দিয়েছেন। সে বিষয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে, এটি নিশ্চিতভাবে বলা যায়।

তিনি আরও বলেন, অনেক বিষয় এখনও অস্পষ্ট এবং বোঝা যাচ্ছে না। তাই, এ মুহূর্তে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না আমি।

যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে না। ফলে ইতিমধ্যে জ্বালানি সংকটে অস্থির বিশ্বে সংতট আরও বাড়বে।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, মার্কিন নৌবাহিনী যেসব জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে সেগুলোকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। কোনো এক পর্যায়ে আমরা এমন একটি অবস্থায় পৌঁছাব যেখানে সব জাহাজকেই ভেতরে প্রবেশ এবং সব জাহাজকেই বাইরে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, কিন্তু ইরান এখন পর্যন্ত তেমনটা ঘটতে দেয়নি।

উল্লেখ্য, মার্কিন প্রশাসন জানিয়েছে, বাংলাদেশ সময় আজ সোমবার রাত আটটা থেকে এ অবরোধ কার্যকর হবে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X