কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন-ইরান সংঘাতের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬ বিলিয়ন ইউরো

ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর। ছবি : সংগৃহীত
ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর। ছবি : সংগৃহীত

ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানিয়েছেন, মার্কিন-ইরান সংঘাতের ফলে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে ফ্রান্সের অন্তত ৪ থেকে ৬ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। তিনি বলেন, যদিও আমরা এই সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় কিছু ব্যয় স্থগিত করার পাশাপাশি নতুন সহায়তা ব্যবস্থা প্রস্তুত করছি। মঙ্গলবার (২১ এপ্রিল) আরটিএল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

লেসকিউর বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বন্ডের মুনাফার হার দ্রুত বৃদ্ধি পেয়েছে। যে কারণে সরকারের ঋণের ব্যয় অস্বাভাবিক বেড়ে গেছে; যা বাজেটে বাড়তি ৩৬ বিলিয়ন ইউরোর বোঝা তৈরি করেছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি কিছু ব্যয় স্থগিত করার পরিকল্পনা তুলে ধরবেন। তবে সরকার সরাসরি বাজেট কাটছাঁট করবে না।

দেশটির অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর বলেন, প্রধানমন্ত্রী লেকর্নু মঙ্গলবার সন্ধ্যায় জ্বালানি তেলের বর্ধিত মূল্য নিয়ন্ত্রণে ভোক্তাদের সহায়তায় নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করবেন। বিশেষ করে যারা কাজের প্রয়োজনে যানবাহনের ওপর নির্ভরশীল, তাদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, ফ্রান্সের বাজেট ঘাটতি বর্তমানে ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। দেশটির সরকার বলছে, কেবল অতিপ্রয়োজনীয় এবং নির্দিষ্ট খাতের জন্যই সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া দেশটির সরকার এখন পর্যন্ত কেবল পরিবহন, মৎস্য ও কৃষি খাতের জন্য জরুরি জ্বালানি ভর্তুকিতে মনোযোগ দিয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X