কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটে ২০ হাজার ফ্লাইট বাতিল করল লুফথানসা

জার্মানির জাতীয় বিমানসংস্থা লুফথানসা। ছবি: সংগৃহীত
জার্মানির জাতীয় বিমানসংস্থা লুফথানসা। ছবি: সংগৃহীত

চলমান বৈশ্বিক সংকটে জ্বালানির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এবার এ সংকটের মুখে প্রায় ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা।

বুধবার (২২ এপ্রিল) স্কাই নিউজে প্রকাশিত প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জেট ফুয়েলের দাম দ্রুত বাড়তে থাকায় খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। লুফথানসা তাদের লোকসানে থাকা সিটি লাইন সেবা বন্ধ করেছে। পাশাপাশি ২৭টি বিমানকে অবসর দেওয়া হচ্ছে।

লুফথানসা জানিয়েছে, জেট জ্বালানির দাম আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। অক্টোবর পর্যন্ত এই ফ্লাইট কমানোর ফলে প্রায় ৪০ হাজার টন জেট জ্বালানি সাশ্রয় হবে। তবে এটি তাদের মোট আসন সক্ষমতার মাত্র এক শতাংশের সমান।

সংস্থাটি আরও জানায়, তারা ইউরোপীয় রুট পুনর্বিন্যাস করছে। ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ থেকে অলাভজনক রুট বন্ধ করা হচ্ছে। পাশাপাশি সম্প্রসারণ করা হবে জুরিখ, ব্রাসেলস ও ভিয়েনা থেকে বিদ্যমান রুট।

এদিকে, বাড়তি খরচের প্রভাব পড়তে শুরু করেছে যাত্রীদের ওপরও। ইতোমধ্যে বিমান টিকিটের দাম উল্লেখযোগ্য হারে বাড়ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল সম্প্রতি জানিয়েছেন, ইউরোপে সর্বোচ্চ ছয় সপ্তাহের জেট জ্বালানি মজুত থাকতে পারে।

বিশ্বজুড়ে বেশিরভাগ বিমানসংস্থা বর্তমানে চড়া ব্যয়ের চাপে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কালবেলা/এএমএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X