শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে তীব্র তাপপ্রবাহে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে জার্মানিতে পানির ফোয়ারায় স্থানীয়রা। ছবি : সংগৃহীত
তীব্র তাপপ্রবাহে জার্মানিতে পানির ফোয়ারায় স্থানীয়রা। ছবি : সংগৃহীত

জার্মানিতে চলতি গ্রীষ্মের শুরু থেকে জুনের শেষ নাগাদ তীব্র তাপপ্রবাহে ৫ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বার্লিনভিত্তিক রবার্ট কখ ইনস্টিটিউট (আরকেআই) এই তথ্য জানিয়েছে।

আরকেআই-এর প্রতিবেদন অনুযায়ী, এবারের মৃতের সংখ্যা আগের বছরগুলোর বার্ষিক গড় মৃত্যুকে ছাড়িয়ে গেছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে গরমে গড়ে প্রায় ২ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছিল। ফেডারেল পরিসংখ্যান অফিসের মৃত্যুর রেকর্ড এবং জার্মান আবহাওয়া অধিদপ্তরের (ডিডব্লিউডি) তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

গবেষণা প্রতিষ্ঠানটির ধারণা, গত ২২ থেকে ২৮ জুনের সপ্তাহে জার্মানিতে তীব্র তাপপ্রবাহে মৃত্যু ৪ হাজার ৩১০ জনে গিয়ে ঠেকে। ওই সময়ে দেশের কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গিয়েছিল।

এর আগে এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত সময়ে আরকেআই ৮১০ জনের মৃত্যুর অনুমান করেছিল। তবে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, এই মৃত্যুর প্রায় সবগুলোই ঘটেছে ১৫ থেকে ২১ জুনের মধ্যবর্তী সপ্তাহে। বয়স্ক ব্যক্তিরাই এই চরম আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২৮ জুন পর্যন্ত মৃতদের মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা ছিল প্রায় ২ হাজার ৯৫০ জন। এ ছাড়া ৭৫ থেকে ৮৪ বছর বয়সীদের মধ্যে ১ হাজার ৩২০ জন, ৬৫ থেকে ৭৪ বছর বয়সীদের মধ্যে প্রায় ৫৫০ জন এবং ৬৫ বছরের কম বয়সীদের মধ্যে আনুমানিক ৩০০ জন মারা গেছেন।

জার্মান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রেকর্ড শুরুর পর থেকে ২০১৯ সালের জুনের পর ২০২৬ সালের জুন মাসটি ছিল দেশটির দ্বিতীয় উষ্ণতম জুন। জুনের শেষের দিকের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমনকি গত ২৭ জুন দেশটির ৪৬টি আবহাওয়া স্টেশনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছিল।

সূত্র : আনাদোলু এজেন্সি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি, তদন্তে প্রশাসন

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১০

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১২

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৩

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৪

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৫

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৬

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৭

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১৮

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৯

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

২০
X