কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৭:৪৭ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

ভারতে এবার বাসে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতায় এক চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যখন বিক্ষোভে উত্তাল গোটা ভারত, তখন দেশটিতে আবারও সামনে এলো বাসের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের বীভৎস ঘটনা।

সম্প্রতি উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে একটি পাবলিক বাসের মধ্যে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর সেটি প্রকাশ্যে আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে ওই কিশোরী মোরাদাবাদ থেকে দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানে বাসের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় মেয়েটি। সে পাঞ্জাবের বাসিন্দা। এ ঘটনার চার দিন পর গত শনিবার একটি মামলা নথিবদ্ধ করে পুলিশ। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত সপ্তাহে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে দায়িত্বরত অবস্থায় ধর্ষণ ও হত্যার শিকার হন মৌমিতা দেবনাথ নামে এক চিকিৎসক। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন নারী-পুরুষসহ দেশটির সব শ্রেণি-পেশার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১০

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১১

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১২

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৩

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৪

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১৫

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১৬

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৭

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

১৮

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

১৯

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

২০
X