কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে অনুপ্রবেশে পশ্চিমবঙ্গে শান্তি নষ্ট হচ্ছে : অমিত শাহ

অমিত শাহ। ছবি : সংগৃহীত
অমিত শাহ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে ভারতের পশ্চিমবঙ্গে শান্তিশৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের অন্য পাশে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে নতুন যাত্রী টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে শান্তি তখনই আসবে যখন আন্তঃসীমান্ত অনুপ্রবেশ বন্ধ হবে।

ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী এই নেতা বলেন, যদি আন্তঃসীমান্ত চলাচলের কোনো বৈধ পথ না থাকে তখন অবৈধ অভিবাসনের ঘটনা ঘটে। অবৈধ অভিবাসন দুই দেশের শান্তি নষ্ট করছে। আমি বাংলার (পশ্চিমবঙ্গ) জনগণকে বলতে চাই, ২০২৬ সালে পরিবর্তন আনুন (রাজ্য সরকারে), আমরা অনুপ্রবেশ বন্ধ করব। অনুপ্রবেশ বন্ধ করা গেলেই এই বাংলায় শান্তি আসবে।

অমিত শাহ বলেন, একটি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সীমান্ত পেরিয়ে বৈধ চলাচলের সুযোগ না থাকলে, অবৈধ উপায়ে চলাচল শুরু হয়, যা দেশের শান্তিকে ব্যাহত করে। আমি বাংলার (পশ্চিমবঙ্গ) মানুষকে ২০২৬ সালে (সরকার) পরিবর্তন আনার আহ্বান জানাই।

এ সময় পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার ৭ লাখ ৭৪ হাজার কোটি রুপি দিয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে উন্নয়ন খাতে যেসব অর্থ দেওয়া হয়, তার সবটাই দুর্নীতিতে শেষ হয়ে যায়। রাজ্যের জনগণকে তাই ২০২৬ সালে রাজনৈতিক পরিবর্তনের জন্য আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক সীমান্তে বসবাসকারী জনগণের উদ্দেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের, ভুটান-ভারত, নেপাল-ভারত, মিয়ানমার-ভারত এসব সীমান্তে বসবাসকারী জনগণের সাংস্কৃতিক আদান-প্রদান বাড়বে। এর ফলে এক নতুন পার্টনারশিপের যুগ তৈরি হবে। এ ছাড়া দেশগুলোর সঙ্গে অগ্রগতি এবং উন্নতি হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য ও যাত্রী চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। বাংলাদেশ ও ভারতের স্থল বাণিজ্যের ৭০ শতাংশই হয় এই সীমান্ত দিয়ে। সে ব্যাপার বিবেচনায় রেখেই প্রায় ৫০০ কোটি রুপি খরচ করে পেট্রাপোল স্থলবন্দরে নতুন এই টার্মিনাল তৈরি করা হয়েছে। এ অঞ্চলে শান্তি আনতে পেট্রাপোল স্থলবন্দর গুরুত্বপূর্ণ উল্লেখ করে অমিত শাহ বলেন, দুই দেশের সংযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করতে স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্দর দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতেও ভূমিকা রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X