কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৪০ কোটি মানুষ আসবে এ মেলায়, প্রস্তুত ভারত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে শুরু হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মিলনমেলা, মহাকুম্ভমেলা। এই মেলা আগামীকাল থেকে ছয় সপ্তাহ ধরে চলবে। এতে ৪০ কোটি মানুষ উপস্থিত হবে- এ আশা করা হচ্ছে। গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল- ত্রিবেণী সঙ্গমে হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র স্নান করতে আসবেন। তারা বিশ্বাস করেন, এতে পাপমুক্তি ও জন্ম-মৃত্যু চক্র থেকে মুক্তি দেবে।

মহাকুম্ভমেলার ইতিহাস অনেক পুরোনো। হিন্দু পুরাণ অনুযায়ী, দেবতা বিষ্ণু অসুরদের সঙ্গে যুদ্ধ করে অমৃত ভর্তি কলস উদ্ধার করেছিলেন। সেই অমৃতের চার ফোঁটা পৃথিবীতে পড়েছিল এবং সেই স্থানগুলোতে এখন কুম্ভমেলার আয়োজন করা হয়। প্রতি ১২ বছর পরপর এ মেলা ‘মহা’ কুম্ভ হিসেবে অনুষ্ঠিত হয়। এতে সবচেয়ে বেশি লোকসমাগম ঘটে।

প্রয়াগরাজে শুরু হতে যাওয়া এই মেলা ভারতের সক্ষমতা প্রদর্শনের পরীক্ষা। বিশেষ করে মেলা চলাকালীন লাখ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যও বটে।

এবারের মেলার জন্য ৬৪ বিলিয়ন রুপি (৭৬৫ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে উত্তর প্রদেশ সরকার। মেলা উপলক্ষে ৪ হাজার হেক্টর জমিতে অস্থায়ী শহর তৈরি করা হয়েছে। স্থাপন করা হয়েছে এক লাখ ৫০ হাজার তাঁবু, এক লাখ ৪৫ হাজার বিশ্রামাগার, তিন হাজার রান্নাঘর ও ৯৯টি গাড়ির রাখার স্থান। এর পাশাপাশি চার লাখ ৫০ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে।

মেলাচলাকালে ৪০ হাজার পুলিশ সদস্য ও সাইবার অপরাধ বিশেষজ্ঞরা কাজ করবেন। অতিরিক্ত ৯৮টি বিশেষ ট্রেন চলবে। এমার্জেন্সি সেবা হিসেবে ১২৫টি সড়ক অ্যাম্বুলেন্স, ৭টি জল অ্যাম্বুলেন্স এবং ৩টি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র : রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১০

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১১

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১২

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৪

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৫

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৬

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৭

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৮

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০
X