কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রুয়েট ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার, আসনপ্রতি লড়বে কত জন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির মূল ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এ বছর রুয়েটের ভর্তি পরীক্ষা ২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একটি কেন্দ্র রাজশাহীর রুয়েট ক্যাম্পাসে এবং অন্যটি ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে। মোট ১৮ হাজার ২৭৭ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন এবং বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

ভর্তি পরীক্ষা এক শিফটে ২টি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত, মোট ২ ঘণ্টা ৩০ মিনিট অনুষ্ঠিত হবে। ‘খ’ গ্রুপের পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত, মোট ১ ঘণ্টা অনুষ্ঠিত হবে।

নম্বর বণ্টনের ক্ষেত্রে ‘ক’ গ্রুপে মোট ৪০০ নম্বরের এমসিকিউ ধরনের প্রশ্ন থাকবে ৪টি বিষয়ে। এর মধ্যে পদার্থবিজ্ঞানে ১২০ নম্বর, রসায়নে ১২০ নম্বর, উচ্চতর গণিতে ১২০ নম্বর এবং ইংরেজিতে ৪০ নম্বর নির্ধারিত রয়েছে। অন্যদিকে ‘খ’ গ্রুপের পরীক্ষায় ২০০ নম্বরের লিখিত প্রশ্ন থাকবে।

এদিকে আসন্ন ভর্তি পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস বা বিভ্রান্তিকর তথ্যের নামে কোনো প্রতারকের কথায় বিভ্রান্ত না হতে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস রোধে রুয়েট ও বুয়েট- উভয় কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নকল ও আধুনিক প্রযুক্তির অপব্যবহারের ঘটনা সামনে আসায় এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক জানান, পরীক্ষার্থীদের মুখ ও কান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত নারী ইনভিজিলেটররা পরিচয় শনাক্তের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া পরীক্ষাকালীন কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ভ্রাম্যমাণ মেডিকেল টিম তাৎক্ষণিক সেবা দেবে। প্রয়োজনে অনুমতি সাপেক্ষে ওই শিক্ষার্থীকে উপযুক্ত অন্য স্থানে বসিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্র গুলোতে বসার ব্যবস্থা, খাবার ও ওয়াশরুমের সুবিধাও নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশের আশা করা হচ্ছে। সবশেষে ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগত শিক্ষার্থীদের স্বাগত জানান রুয়েট কর্তৃপক্ষ।

অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে রুয়েট প্রশাসন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছে। পুলিশ প্রশাসন ট্রাফিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করবে বলে জানিয়েছে।

এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর এবার ২য় বার রুয়েট এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট আসন সংখ্যা ১ হাজার ২৩৫টি।

ভর্তি পরীক্ষাকে ঘিরে ক্যাম্পাস জুড়ে এখন ব্যস্ততা ও উত্তেজনা তুঙ্গে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ পরীক্ষার সুষ্ঠু ও সফল আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। মেধার লড়াইয়ে সফল শিক্ষার্থীরাই পাবেন দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের মাইলফলক হতে চলেছে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X