কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরাখণ্ডে ভারি বৃষ্টিতে সেতু ভেঙে আটকে পড়ল ২০০ তীর্থযাত্রী

উত্তরাখণ্ডে ভারি বৃষ্টিতে সেতু ভেঙে আটকে পড়ল ২০০ তীর্থযাত্রী

ভারতের উত্তরাখণ্ডে টানা ভারি বৃষ্টিপাতে একটি সেতু ভেঙে অন্তত ২০০ তীর্থযাত্রী আটকা পড়েছেন। রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার বানতলি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি মধু গঙ্গা নদীর উপর নির্মিত। টানা বৃষ্টিতে এই সেতু ভেঙে গেছে। ফলে কেদারনাথের উদ্দেশে রওনা হওয়া প্রায় ২০০ তীর্থযাত্রী সেখানে আটকে পড়েছেন।

এদিকে স্থানীয় প্রশাসন বলছে, গত কয়েক দিন ধরে উত্তরাখণ্ডে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যটি প্রায় বিধ্বস্ত। বৃষ্টিজনিত কারণে রাজ্যের অন্তত তিনজন নিহত ও ১০ জন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া ভূমিধসে কারণে বদ্রীনাথ, কেদারনাথ ও গঙ্গোত্রীগামী অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিংহ রাজওয়ার বলেন, গতকাল মঙ্গলবার কেদারনাথগামী সড়কে ভূমিধস হয়েছে। এতে সড়কের পাশের চারটি দোকান চাপা পড়েছে। এ ঘটনায় এক নেপালি যুবকের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

শুধু উত্তরাখণ্ড নয় কয়েক দিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে বিভিন্ন রাজ্যে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। ভূমিধস-বন্যায় অনেক প্রাণহানিও হয়েছে।

হিমচলে দুদিনের ভারি বৃষ্টিপাতে প্রাণহানির সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে এবারের বর্ষা মৌসুমে এই প্রদেশে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X