তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এক যুগেও সংস্কার হয়নি সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

বরগুনার তালতলী উপজেলার পশ্চিমে খোট্টার চর এলাকার একটি সংযোগ সেতু। ছবি : কালবেলা
বরগুনার তালতলী উপজেলার পশ্চিমে খোট্টার চর এলাকার একটি সংযোগ সেতু। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলার পশ্চিমে খোট্টার চর এলাকার একটি সংযোগ সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো তা মুহূর্তে ভেঙে যেতে পারে। কিন্তু দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেতুটি দেখার মতো কেউ নেই। যার কারণে স্থানীয়রা এ সেতুটিকে এখন এতিম সেতু বলে ডাকেন। এ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে।

স্থানীয়রা জানান, তালতলী মাছ বাজারসংলগ্ন জেটিঘাট এলাকার খালের ওপরের সেতুটি ২০০৭ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিভিন্ন অংশ ভেঙে যায়। সিডরের পর থেকে এখন পর্যন্ত ১৬ বছরেও সেতুটির কোনো সংস্কার বা দেখার মতো কেউ নেই। বর্তমানে একেবারে ঝুঁকিপূর্ণ যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জানা যায়, সেতুটির পশ্চিম দিকে নিশানবাড়ীয়া ইউনিয়ন আর পূর্বদিকে বড়বগী ইউনিয়ন। নিশানবাড়ীয়া ইউনিয়নেরই একাংশ খোট্টার চর এলাকা পায়রা নদীর তীরবর্তী হওয়াতে এখানকার মানুষ ঝড়-জলোচ্ছ্বাসে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এসব মানুষের উপজেলা শহরে যাওয়ার একটি মাত্র সংযোগ সেতু এটি। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। এ সেতুটির নিচের লোহার পাইলিং ভেঙে গিয়ে আলাদা হয়ে গেছে। বন্যার আঘাতেও বিভিন্ন অংশ ভেঙে গেছে। এ ছাড়াও সেতুটি একদিকে হেলে পড়ায় ছোট কোনো যানবাহনও চলাচল করতে পারে না এ সেতু দিয়ে।

স্থানীয় কয়েকজন জানান, এ সেতু দিয়ে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ আর বিকল্প পথ প্রায় দুই কিলোমিটার দূরে। কর্তৃপক্ষের নজর নেই যার কারণে এভাবে অরক্ষিত অবহেলায় পড়ে আছে সেতুটি। স্থানীয়দের দাবি দ্রুত নতুন একটি সেতু নির্মাণ করা হোক।

বড়বগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু খান বলেন, সমুদ্র তীরবর্তী এলাকা নিশানবাড়ীয়া ইউনিয়নের খোট্টারচর এলাকার বেশিরভাগ মানুষজন জেলে। মাছ ধরে জীবন-জীবিকা নির্বাহ করে। এখানকার মানুষের উপজেলা শহরের সাথে সংযোগের একটিমাত্র পথ মাছ বাজার সংলগ্ন এ সেতুটি কিন্তু দীর্ঘদিন সংস্কার না করার ফলে সেতুটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত একটি নতুন সেতু স্থাপনের দাবিও জানান তিনি।

তালতলী এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, ঝুঁকিপূর্ণ এ সেতুটির অ্যাস্টিমেট করা হবে। এরপরে টেন্ডার হবে, তখন সেতুটির কাজ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করোনা’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১০

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১১

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১২

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৩

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৪

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৫

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

১৬

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১৭

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১৮

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১৯

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

২০
X