কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১০:০৭ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিবাহিত পুরুষকে ঘরজামাই হতে চাপ দেওয়া নিষ্ঠুরতা : আদালত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোনো পুরুষকে বিয়ের পর নিজের পরিবার ছাড়তে বাধ্য করা এবং স্ত্রী বা স্ত্রীর পরিজনের পক্ষ থেকে তাকে ঘরজামাই করার চেষ্টাকে নিষ্ঠুরতা বলে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। খবর জি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা চলছিল। সেই মামলার রায়ে বলা হয়েছিল কোনো পুরুষকে বিয়ের পর যদি তার স্ত্রী বা শ্বশুরবাড়ির লোকজন ঘরজামাই থাকতে চাপ দেয় তাহলে সেটা ওই পুরুষের প্রতি নিষ্ঠুরতার শামিল।

বিবাহবিচ্ছেদের একটি মামলার রায় দিতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি নীনা বনশল কৃষ্ণার ডিভিশন বেঞ্চ পুরনো একটি মামলার সূত্রে এ মন্তব্য করেন। ২০১৯ সালে ওই পুরুষের দায়ের করা বিবাহবিচ্ছেদের আবেদনও মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, দিল্লির ওই তরুণীর ২০০১ সালে গুজরাটের এক যুবকের সাথে বিয়ে হয়। কিন্তু বিয়ের ছয় মাসের মধ্যে মেয়েকে দিল্লি নিয়ে চলে যান ওই তরুণীর বাবা-মা। তারপর স্ত্রীকে ফেরাতে অনেক চেষ্টা করেন গুজরাটের ওই যুবক। তবে ব্যর্থ হন তিনি। একপর্যায়ে ওই যুবককে দিল্লি গিয়ে ঘরজামাই হতে বলা হয়। যা তার মনের ওপর চাপ বাড়াচ্ছিল। এ দম্পতি ২০০২ সাল থেকে আলাদা থাকছেন। বিয়ের পর মাত্র ছয় মাস কোনোরকমে তারা এক সঙ্গে থেকেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X