কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংহাই সম্মেলনে শি, মোদি ও পুতিনের খোশগল্প, কী কথা হলো?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০টিরও বেশি দেশের শীর্ষ নেতাদের নিয়ে চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সম্মেলন শুরুর আগে খোশগল্পে মেতে উঠতে দেখা গেছে কয়েকটি দেশের নেতাদের।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছে। তিনজনই ছিলেন হালকা মেজাজে।

তিন নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তিন নেতার বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা সামনে এলো।

এক্সে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লেখেন, তার সঙ্গে দেখা করা সবসময় আনন্দের।

সম্মেলন ভেন্যু থেকে পাওয়া অন্যান্য ভিডিও ও ছবিতে মোদি, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে করমর্দন ও হাসিমুখে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করতে দেখা যায়।

মোদি আরও লেখেন, তিয়ানজিনে আলাপচারিতা চলছেই! এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মতবিনিময়। তিন নেতার এই হাস্যোজ্জ্বল ছবি ২০১৮ সালের ব্রিকস সম্মেলনের সময় তোলা অনুরূপ ছবির কথা মনে করিয়ে দিচ্ছে।

এর আগে রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শির মধ্যে ৫০ মিনিটেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকের শুরুতে মোদি বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছর রাশিয়ার কাজানে হওয়ার বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে।

এদিকে রাশিয়ার তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর আজ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১০

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১১

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১২

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৩

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৪

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৫

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৬

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৭

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৮

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৯

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

২০
X