কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে রুয়ান্ডার চেয়েও পেছনে পড়েছে ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন করলেও পাসপোর্ট সূচকে বেশ পিছিয়ে। সামরিক এবং প্রযুক্তি খাতে ভারত যতটা এগিয়েছে ঠিক তার উল্টোটা ঘটেছে পাসপোর্টের ক্ষেত্রে। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে ভারতের এমন দুর্বল চিত্র উঠে এসেছে।

ভিসামুক্ত ভ্রমণের সুবিধার ওপর ভিত্তি করে তৈরি এই সূচকে ভারত গত বছরের তুলনায় পাঁচ ধাপ পিছিয়ে ৮৫তম স্থানে নেমে এসেছে। বিশ্বের ১৯৯টি পাসপোর্টের মধ্যে ভারতের এমন অবস্থানকে হতাশাজনক বলছেন পর্যবেক্ষকরা।

নয়াদিল্লির থেকেও পাসপোর্ট সূচকে এগিয়ে রয়েছে রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো দুর্বল অর্থনীতির দেশ। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা মাত্র ৫৭টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান, যা আফ্রিকার দেশ মৌরিতানিয়ার নাগরিকদের সমান।

পাসপোর্ট সূচকে গত বছরের মতো এবারও ১৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা নিয়ে শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া এবং ১৮৯টি দেশে ভিসামুক্ত সুবিধা নিয়ে তৃতীয় অবস্থানে আছে জাপান। পাসপোর্টের ক্ষমতা কেবল একটি ভ্রমণ নথি নয়; এটি একটি দেশের সফট পাওয়ার এবং বৈশ্বিক প্রভাবকে প্রতিফলিত করে। একটি দুর্বল পাসপোর্ট নাগরিকদের জন্য আন্তর্জাতিক ব্যবসা, উচ্চশিক্ষা এবং পেশাগত সুযোগ সীমিত করে। এর ফলে ভিসা খরচ বাড়ে এবং ভ্রমণের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়।

২০১৪ সালে যখন ভারতে প্রথমবার নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন ভিসামুক্ত ভ্রমণের সুযোগ ছিল ৫২টি দেশে এবং র‍্যাঙ্ক ছিল ৭৬তম। এর এক বছর পরই বড় ধাক্কা খায় ভারতীয় ভিসা, অবস্থান একলাফে গিয়ে দাঁড়ায় ৮৫-তে। তবে ২০২৩ ও ২০২৪ সালে একটু উন্নতি হলেও এবার আবার অবনতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী ভূরাজনৈতিক তীব্র প্রতিযোগিতা এবং কূটনৈতিক দৌড়ে পিছিয়ে পড়ার ফলে ভারতের পাসপোর্টের সূচক তলানিতে গিয়ে ঠেকেছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১০

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১১

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১২

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৪

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৫

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৬

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৭

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৮

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৯

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

২০
X