কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সুদানের সংঘর্ষে কেন জড়াচ্ছে আরব আমিরাতের নাম?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুদানের খার্তুম থেকে দারফুর-শুধু ধোঁয়ার কুণ্ডলী আর লাশের স্তূপ! কয়েক মাস আগেও যে খার্তুম ছিল সুদানের প্রাণ, আজ সেখানে গৃহযুদ্ধের আগুন। উত্তর দারফুরের এল-ফাশের শহরের আকাশ ছেয়ে আছে কালো ধোঁয়ায়, আর রাস্তাগুলো পরিণত হয়েছে নিস্তব্ধ কবরস্থানে। রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করারও কেউ নেই।

জাতিসংঘ এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে অভিহিত করেছে। সারা দেশে দেড় লাখের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু এই ভয়াবহতার পেছনে শুধু সুদান নয়, একটি মুসলিম-প্রধান দেশের নামও বারবার উঠে আসছে সেটি হলো সংযুক্ত আরব আমিরাত। কিন্তু কেন?

মূলত ২০২১ সালের অক্টোবর মাসে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের সরকার উৎখাত হয়েছিল। এই অভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন দুই ক্ষমতাধর জেনারেল, জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান, যিনি সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির কার্যত প্রেসিডেন্ট এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, যিনি তার ডেপুটি ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর নেতা।

এই দুই জেনারেলের মধ্যে মূল সংঘাত শুরু হয় প্রায় এক লাখ সদস্যের আরএসএফ-কে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা এবং নতুন এই যৌথবাহিনীর নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে। ধারণা করা হয়, ক্ষমতার ভাগ, সম্পদ ও প্রভাব ধরে রাখাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। সেনাবাহিনী আরএসএফের ব্যাপক মোতায়েনকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছিল।

ফলস্বরূপ, ২০২৩ সালের ১৫ এপ্রিল শুরু হয় গোলাগুলি, যা দ্রুতই পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়। আরএসএফ গঠিত হয়েছিল ২০১৩ সালে। যে কুখ্যাত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দারফুরে নৃশংস গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ রয়েছে, তার মধ্য থেকে আরএসএফ বাহিনী গড়ে ওঠে।

জেনারেল দাগালো এই আরএসএফ-কে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করেন। অভিযোগ রয়েছে, এই বাহিনীর মাধ্যমে তিনি সুদানের কিছু সোনার খনি নিয়ন্ত্রণ করেন এবং সেই সোনা সংযুক্ত আরব আমিরাতে পাচার করেন। এবং সুদানের সেনাবাহিনী সরাসরি অভিযোগ করেছে যে আমিরাত আরএসএফ-কে সমর্থন ও ড্রোন হামলা চালাচ্ছে। যদিও উপসাগরীয় দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে।

বর্তমানে আরএসএফ প্রায় পুরো দারফুর এবং পাশের কর্দোফান প্রদেশের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে সেখানে একটি প্রতিদ্বন্দ্বী সরকার গঠনের চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

১০

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১১

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

১২

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

১৩

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১৫

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১৬

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১৭

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৮

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৯

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

২০
X