কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

মাঝরাতে তরুণীকে নিয়ে ভয়াবহ বাইক স্টান্ট, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাঝরাতে ফাঁকা রাস্তায় বাইকে চড়ে ‘স্টান্ট’ করছিলেন একদল তরুণ। তাদের সঙ্গে ছিলেন তাদের এক বান্ধবী। বাইকে চড়ে ‘স্টান্ট’ করে রিলস ভিডিও তৈরি করতে চেয়েছিলেন তারা। কিন্তু ঘটে যায় অঘটন।

বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বান্ধবীসহ মুখ থুবড়ে পড়েন এক তরুণ। এই খবর জানায় ফ্রি প্রেস জার্নাল।

ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- সামনের চাকা শূন্যে তুলে বাইক চালাচ্ছেন এক তরুণ। তার পিছনে বসে আছেন এক তরুণী। কিন্তু বাইকের চাকা রাস্তায় নামতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তরুণ।

এরপর বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন তারা। তাদের বাইকের সঙ্গে ধাক্কা লেগে আরও দুই তরুণ মুখ থুবড়ে পড়েন। এই ঘটনা ঘটেছে ভারতে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রিল ভিডিও তৈরি করার জন্য মাঝরাতে ফাঁকা রাস্তায় তরুণীকে সঙ্গে নিয়ে ‘স্টান্ট’ করছিলেন ওই তরুণরা। দুর্ঘটনার শিকার হওয়ার পর তরুণীর পিঠ প্রায় রাস্তায় ঠেকে যায়। পরে বাইকটি সোজা করতে গিয়ে বিপাকে পড়েন তরুণ।

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন দুজন। বাইক থেকে পড়ে রাস্তায় অনেকখানি গড়িয়ে যান তারা। সময়মতো ব্রেক কষতে না পেরে তাদের বন্ধুরাও ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়েন। ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ওই তরুণদের সমালোচনা করেছেন নেটিজেনরা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X