কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনজীবী-কর্মচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁঁজে ছোটাছুটি শুরু করেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেসমেন্টে এ বিস্ফোরণ ঘটে। সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্ট ক্যাফেটেরিয়ায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মেরামতের কাজ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ফলে জরুরি প্রোটোকল দ্রুত সক্রিয় করা হয়। নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল কয়েক মিনিটের মধ্যেই আদালতে পৌঁছায়।

এক্সপ্রেস ট্রিবিউন ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল আলী নাসির রিজভীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সকাল ১০টা ৫৫ মিনিটে সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ ঘটে। বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন, এটি একটি গ্যাস বিস্ফোরণ ছিল। দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এসি টেকনিশিয়ানরা বেশিরভাগ আহত হয়েছেন এবং একজনের ৮০% দগ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, বেশ কয়েকদিন ধরে ক্যান্টিনে গ্যাস লিক হচ্ছিল।

বিস্ফোরণের ফলে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ বিকট শব্দে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ কেঁপে উঠলে আইনজীবী, বিচারক ও অন্যান্য কর্মচারীরা বাইরে ছুটে যান। বিস্ফোরণের আগে বিচারপতি আলী বাকার নাজাফি ও বিচারপতি শাহজাদ মালিক একটি মামলার শুনানি করছিলেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X