কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রানওয়েতে দুই বিমানের ডানায় ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় ধাক্কা। ছবি : সংগৃহীত
এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় ধাক্কা। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাই বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী দুই বিমানের ডানায় ধাক্কার ঘটনা ঘটেছে। অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেলেও দুই বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় এ সংঘর্ষ ঘটে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ডিজিসিএ জানায়, সংঘর্ষে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ২৭৩২ এবং ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৭৯১ বিমানের ধাতব অংশে ক্ষতি হয়েছে। উভয় বিমানই ছিল এয়ারবাস এ৩২০ মডেলের। ঘটনার পরপরই দুই বিমানকে পার্কিং বে-তে ফিরিয়ে এনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে, ইন্ডিগোর বিমানটি হায়দরাবাদ থেকে এসে রানওয়েতে ঘোরার সময় দুই বিমানের পরস্পরের ডানার সঙ্গে লেগে যায়। এতে উভয় বিমানের ধাতব অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ইন্ডিগোর এক মুখপাত্র বলেন, সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং বিমান পার্ক করার পর তাদের নামিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিমানটি রক্ষণাবেক্ষণসংক্রান্ত পরিদর্শনের মধ্য দিয়ে যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

এয়ার ইন্ডির এক মুখপাত্র জানান, তাদের এ৩২০ বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করা হয়। সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে এবং গ্রাউন্ড টিম যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থার কাজ করছে।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X