কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ৪ ভারতীয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রাশিয়ায় পুলিশের উপস্থিতি। ছবি: সংগৃহীত
রাশিয়ায় পুলিশের উপস্থিতি। ছবি: সংগৃহীত

রাশিয়ায় ছুরিকাঘাতে চার ভারতীয় শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির উফা শহরে একটি কলেজে হামলা হলে তারা আহত হন। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের উফায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের স্পোর্টস হলে এ হামলা হয়েছে। হামলায় দুইজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, উফায় একটি দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে। চারজন ভারতীয় শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি এতে আহত হয়েছেন। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কাজান শহরে অবস্থিত কনস্যুলেটের কর্মকর্তারা আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য উফার পথে রয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এক কিশোর ছুরি নিয়ে উফার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে প্রবেশ করে একাধিক শিক্ষার্থীকে আঘাত করে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভল্ক সংবাদমাধ্যম আরটিভিআইকে বলেন, আটকের সময় হামলাকারী প্রতিরোধ করলে দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়। এ ছাড়া সন্দেহভাজন নিজেও নিজের শরীরে আঘাত করেছে।

বিশ্বস্ত রুশ টেলিগ্রাম চ্যানেলগুলোর আলোচনায় ধারণা করা হচ্ছে, হামলায় দুইজন জড়িত থাকতে পারে। তাদের একজন ১৫ বছর বয়সী কিশোর, যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X