কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ভারতকে পাল্টা শর্ত ইরানের

ভারত ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
ভারত ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ভারতকে পাল্টা শর্ত দিয়েছে ইরান। প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চলমান আলোচনার অংশ হিসেবে এ শর্ত দিয়েছে দেশটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতে জব্দ হওয়া তিনটি তেলবাহী ট্যাঙ্কার ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছে ইরান।

সোমবার (১৬ মার্চ) বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ ফেব্রুয়ারিতে নিজেদের জলসীমার কাছে ট্যাঙ্কারগুলো জব্দ করে। দেশটির অভিযোগ, জাহাজগুলো নিজেদের পরিচয় গোপন বা পরিবর্তন করেছিল এবং অবৈধভাবে জাহাজ-থেকে-জাহাজে (শিপ-টু-শিপ) তেল স্থানান্তরের সঙ্গে জড়িত ছিল।

সূত্রগুলোর একটি জানিয়েছে, নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকে তেহরান কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বিষয়েও অনুরোধ জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাম্প্রতিক জাহাজ চলাচল দুই দেশের দীর্ঘদিনের যোগাযোগ ও সমন্বয়ের অংশ। তবে তিনি বলেন, এ নিয়ে কোনো ধরনের বিনিময় বা চুক্তি হচ্ছে না।

ভারত জানিয়েছে, পারস্য উপসাগরে বর্তমানে অন্তত ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ৬১১ জন ভারতীয় নাবিক অবস্থান করছেন। ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ভারত যে তিনটি ট্যাঙ্কার জব্দ করেছে সেগুলো হলো অ্যাশহ্যাল্ট স্টার, আল জাফজিয়া ও স্টেলার রুবি। বর্তমানে জাহাজগুলো মুম্বাই উপকূলের কাছে নোঙর করা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১১

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৯

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

২০
X