কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সাপ-কুমির ব্যবহারের পরিকল্পনা

সীমান্তে বিএসএফের টহল নিয়ে গ্রাফিক্স। ছবি: এআই
সীমান্তে বিএসএফের টহল নিয়ে গ্রাফিক্স। ছবি: এআই

বাংলাদেশ সীমান্তের নদী ও জলাভূমি এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে সাপ ও কুমির ব্যবহারের পরিকল্পনা করছে ভারত। এ বিষয়ে দেশটির ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নির্দেশ জারি হয়নি।

রোববার (০৫ এপ্রিল) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তের যেসব অংশ নদী বা জলাভূমি দিয়ে গঠিত এবং যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেসব এলাকায় ‘প্রাকৃতিক প্রতিবন্ধক’ হিসেবে সরীসৃপ ব্যবহারের ধারণা বিবেচনা করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ১৭৫ কিলোমিটার এলাকা নদী ও জলাভূমি হওয়ায় সেখানে অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম ঠেকানো কঠিন হয়ে পড়ে। এ কারণে বিকল্প পদ্ধতি হিসেবে এই পরিকল্পনা আলোচনায় এসেছে।

সূত্রগুলো জানিয়েছে, ‘ডিটারেন্স-ফার্স্ট’ বা ভীতি-নির্ভর নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে কর্মকর্তাদের সম্ভাব্য নদীপথগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। এসব এলাকায় এমন ব্যবস্থা কার্যকর হতে পারে। তবে পরিকল্পনাটি এখনো প্রাথমিক আলোচনা পর্যায়েই রয়েছে এবং বাস্তবায়ন হবে কিনা তা অনিশ্চিত।

এদিকে সীমান্ত নজরদারি জোরদার করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়াচ্ছে বিএসএফ। ড্রোন, সেন্সর, ক্যামেরাসহ বিভিন্ন উন্নত নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে যুক্ত করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্ব সীমান্তে দীর্ঘদিন ধরেই চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বিএসএফের ৩২ ব্যাটালিয়ন একটি অভিযানে প্রায় ১ কোটি রুপির স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে।

এছাড়া ২০২৫ সালের নভেম্বরে একই জেলায় আরেকটি ঘটনায় বিএসএফ সদস্যরা চোরাচালান প্রতিরোধ করতে গিয়ে গুলিবর্ষণের ঘটনায় এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছেন। ওই ঘটনায় দেশীয় অস্ত্র, ৯৬ বোতল ফেনসিডিল এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X