কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘দিদি যেখানে আমি সেখানে’ বলা মমতার ঘনিষ্ঠ ইমন বিজেপির মঞ্চে

একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করছেন ইমন চক্রবর্তী। ছবি : সংগৃহীত
একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করছেন ইমন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ইমন চক্রবর্তী এবার নতুন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি বলেছিলেন, ‘দিদি যেখানে আমি সেখানে’— সেই ইমন এবার বিজেপির মঞ্চে উপস্থিত হতে পারেন বলে জোর গুঞ্জন উঠেছে।

শনিবার (০৯ মে) কলকাতায় সম্ভাব্য এক রাজনৈতিক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ গ্রহণ ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই আয়োজনের অংশ হিসেবে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে।

তবে এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ইমন চক্রবর্তী দীর্ঘদিন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে।

তিনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ এবং ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা অর্জন করেন। এর আগে একাধিক জনসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থনসূচক বক্তব্যও দেন, যেখানে তার আলোচিত উক্তি “দিদি যেখানে আমি সেখানে” ব্যাপক আলোচনার জন্ম দেয়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ইমন চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তার সম্ভাব্য এই উপস্থিতি ঘিরে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X