কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:৩৪ এএম
আপডেট : ১৩ মে ২০২৬, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মোদির কনভয় ৫০% কমানোর নির্দেশ, ইভি ব্যবহারে জোর

জনতার উদ্দেশে হাত নাড়ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
জনতার উদ্দেশে হাত নাড়ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারি কনভয়ে ব্যবহৃত যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় ও কৃচ্ছ্রসাধন নীতিকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর এনডিটিভির।

সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রধানমন্ত্রী বিশেষ সুরক্ষা গোষ্ঠী এসপিজিকে তার নিরাপত্তা বহরের গাড়িতে বৈদ্যুতিক যানবাহন (ইভি) আরও বেশি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তবে নতুন কোনো গাড়ি না কিনে বিদ্যমান সম্পদ ব্যবহার করেই এ পরিবর্তন আনার কথা বলা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ মান বজায় রেখে ইতোমধ্যেই এসপিজি প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়নের কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ‘ব্লু বুক’ অনুযায়ী নির্ধারিত নিরাপত্তা নির্দেশিকা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদির এই কৃচ্ছ্রসাধন নীতির প্রতিফলন এখন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও দেখা যাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবসহ বিভিন্ন শীর্ষ কর্মকর্তা তাদের সরকারি কনভয়ে যানবাহনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ পদক্ষেপকে জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ব্যয়ে সংযম আনার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী সম্প্রতি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি নাগরিকদের ‘জাতীয়ভাবে দায়িত্বশীল’ জীবনধারা গ্রহণ এবং দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করেন। সবকিছুর জন্য যদি আমদানির ওপর নির্ভর করতে হয়, দেশ কীভাবে এগোবে; সেই প্রশ্নেও করেন মোদি।

এছাড়া, বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে তিনি এক বছরের জন্য অপ্রয়োজনীয় স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বিদেশ ভ্রমণ ও বিদেশে গন্তব্যভিত্তিক বিয়ের আয়োজন এড়িয়ে চলার পরামর্শ দেন।

মোদি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করা দেশপ্রেমের অংশ। তিনি দেশীয় পর্যটন ও দেশের ভেতরে উৎসব-অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X