কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৪:৪১ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নন্দীগ্রাম নয়, মমতাকে হারানো আসন থেকে বিধায়ক হলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসাবে বুধবার শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। যদিও নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর; দুটি আসন থেকেই জয়ী হয়েছেন শুভেন্দু, তবে আজ বুধবার (১৩ মে) ভবানীপুরের বিধায়ক হিসাবেই তিনি শপথ নেন।

এই আসন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

নিয়ম অনুযায়ী, শুভেন্দুর জেতা দুটি আসনের মধ্যে থেকে যে কোনো আসনের বিধায়ক হিসাবে তাকে পদত্যাগ করতে হবে।

নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে এখনো পদত্যাগ না করলেও তিনি বলেছেন, আমি ভবানীপুর থেকে শপথ নিয়েছি। নিয়ম অনুযায়ী আমাকে একটি আসন ছাড়তে হবে। তবে, আমি নন্দীগ্রাম কেন্দ্রের দেখাশোনা চালিয়ে যাব।

অন্যান্য নবনির্বাচিত বিধায়করাও বুধবার শপথ গ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন ইতোমধ্যেই মন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক ও অশোক কীর্তনিয়া। আগামীকাল বৃহস্পতিবারও বেশ কয়েকজন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণ করেছেন বিজেপি বিধায়ক তাপস রায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রভি তাকে শপথবাক্য পাঠ করান।

লোকভবনে (পূর্বের রাজভবন) আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষদীয় রীতি অনুযায়ী, নতুন বিধায়কদের শপথ গ্রহণ করানোর দায়িত্ব পালন করেন প্রোটেম স্পিকার।

সূত্র : দ্য হিন্দু

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১০

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১২

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৩

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৫

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৬

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৭

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১৮

নিয়োগ দেবে ভিভো

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

২০
X