বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে শুভেন্দুর মন্ত্রিসভায় জায়গা পেলেন সাবেক গৃহকর্মী

পশ্চিমবঙ্গের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কালিতা মাঝি। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কালিতা মাঝি। ছবি : সংগৃহীত

একসময় মাসে মাত্র আড়াই হাজার রুপি বেতনে গৃহকর্মীর কাজ করতেন। আর এখন তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। এমনই এক অবিশ্বাস্য রাজনৈতিক যাত্রার সাক্ষী হলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কালিতা মাঝি।

সোমবার (১ জুন) পশ্চিমবঙ্গের গভর্নর আরএন রবি কলকাতার লোক ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে কালিতা মাঝিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় কালিতা মাঝি বলেন, আমি অত্যন্ত আনন্দিত। কখনো কল্পনাও করিনি যে আমি বিধায়ক হব, মন্ত্রী হওয়া তো আরও দূরের কথা। ২০১৪ সাল থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছি। আগে শুধু নিজের কেন্দ্রের দায়িত্ব ছিল, এখন পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব আমার কাঁধে।

কালিতা মাঝি আর্থিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরিবারের ভরণপোষণের জন্য বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন। তার স্বামী পেশায় একজন প্লাম্বার এবং ছেলে পার্থ বর্তমানে স্কুলে পড়াশোনা করছে।

রাজনীতিতে তার যাত্রা শুরু হয় দলীয় বুথকর্মী হিসেবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হলেও পরাজিত হন তিনি। তবে ২০২৬ সালের নির্বাচনে আবারও সুযোগ পেয়ে আউশগ্রাম আসন থেকে জয়ী হন এবং এবার মন্ত্রিসভায় জায়গা করে নেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেন। এর ফলে রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।

নতুন মন্ত্রিসভায় ১৩ জন মন্ত্রিসভার সদস্য, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন।

সূত্র : এনডিটিভি

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X