কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১১:০৩ এএম
আপডেট : ১৫ মে ২০২৬, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

মমতা কী আইনজীবী, রিপোর্ট চাইল ভারতের বার কাউন্সিল

আইনজীবীর পোশাকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
আইনজীবীর পোশাকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আছে? তার আইনচর্চা স্ট্যাটাস কী? বৃহস্পতিবার (১৪ মে) পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের কাছে সেই সব তথ্য জানতে চেয়েছে বার কাউন্সিল অব ইন্ডিয়া। দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

গতকাল রাজ্যের নির্বাচন-পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজির ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের জন্য নির্দিষ্ট পোশাক পরেই এ দিন আদালতের আসেন তিনি। সংশ্লিষ্ট মামলায় নিজে প্রশ্ন করেন। এই বিষয়টি সামনে আসার পরেই আইনজীবী হিসেবে তিনি আদৌ বার কাউন্সিলের তালিকাভুক্ত কি না সেই ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

কী কী বিষয় বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানতে চেয়েছে? ১) মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বার কাউন্সিলে তালিকাভুক্ত কি না। ২) আইনজীবী হিসেবে তার প্র্যাকটিসের স্ট্যাটাস সক্রিয়, স্থগিত না বাতিল হয়েছে। ৩) মুখ্যমন্ত্রী থাকাকালীন প্র্যাকটিস স্থগিত রাখার বিষয়ে কোনো লিখিত বার্তা বা বিজ্ঞপ্তি জমা দেওয়া হয়েছিল কি না। ৪) পরবর্তীতে প্র্যাকটিস পুনরায় শুরু করার জন্য কোনো আবেদন জমা দেওয়া হয়েছিল কি না।

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে গত ৪ ফেব্রুয়ারি এসআইআর সংক্রান্ত মামলায় বহু বছর বাদে আইনজীবীদের পোশাক পরে সুপ্রিম কোর্টে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলায় প্রশ্ন করেছিলেন তিনি।

নির্বাচনের পরাজয়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, দলের বিভিন্ন মামলায় এখন থেকে তিনি উপস্থিত থাকবেন। পেশাগত ভাবে আইনজীবী হিসেবে কাজ চালিয়ে যাবেন। তাই নির্বাচনের পরে প্রথম ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় এ দিন তিনি হাইকোর্টে হাজির ছিলেন।

তবে আদালতে প্রশ্ন করার আগে মমতা নিজেই জানান, তিনি ১৯৮৫ সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলে নথিভুক্ত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীনও একাধিকবার তিনি দাবি করেছিলেন, চাইলে তিনি আইনজীবী হিসেবে কাজ করতে পারেন।

সূত্র : এই সময়

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X