কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:১৩ এএম
আপডেট : ১৫ মে ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় ভারতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ রুপি বাড়ানো হয়েছে। শুক্রবার (১৫ মে) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

নতুন দামে ভারতের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৪ রুপি ৭৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯৭ রুপি ৭৭ পয়সা। একইভাবে ডিজেলের দাম ৮৭ রুপি ৬৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০ রুপি ৬৭ পয়সায়।

দেশটির অন্যান্য শহরেও জ্বালানির দাম বেড়েছে। কোলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ১০৮ রুপি ৭৪ পয়সা, মুম্বাইয়ে ১০৬ রুপি ৬৮ পয়সা এবং চেন্নাইয়ে ১০৩ রুপি ৬৭ পয়সা। বিভিন্ন শহরে দাম বেড়েছে ২ রুপি ৮৩ পয়সা থেকে ৩ রুপি ২৯ পয়সা পর্যন্ত।

ডিজেলের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। কোলকাতায় ডিজেলের নতুন দাম ৯৫ রুপি ১৩ পয়সা, মুম্বাইয়ে ৯৩ রুপি ১৪ পয়সা এবং চেন্নাইয়ে ৯৫ রুপি ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে দিল্লিতে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের দামও কেজিপ্রতি ২ রুপি বাড়ানো হয়েছে। আগে যেখানে প্রতি কেজির দাম ছিল ৮৫ রুপি, এখন তা বেড়ে হয়েছে ৮৭ রুপি।

বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও এতদিন খুচরা পর্যায়ে বড় ধরনের মূল্যবৃদ্ধি এড়িয়ে চলছিল ভারত। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সর্বশেষ ৩ রুপি বৃদ্ধি পশ্চিম এশিয়ার সংঘাতজনিত চাপের সামান্য অংশই সামাল দিতে পারবে।

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো প্রায় ১১ সপ্তাহ ধরে বাড়তি ব্যয় সত্ত্বেও খুচরা জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছিল। কিন্তু লোকসান বাড়তে থাকায় শেষ পর্যন্ত তাদের মূল্য সমন্বয়ে যেতে হয়েছে।

ভারতে সর্বশেষ ২০২২ সালের এপ্রিল মাসে জ্বালানির দাম বড় পরিসরে পরিবর্তন করা হয়েছিল। এরপর কেবল ২০২৪ সালের মার্চে লোকসভা নির্বাচনের আগে একবার লিটারপ্রতি ২ রুপি কমানো হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিলে ২০২২ সালের এপ্রিল থেকে দৈনিক জ্বালানি মূল্য সমন্বয় বন্ধ করে দেয় দেশটির রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানি। পরে আন্তর্জাতিক বাজারে কিছুটা দাম কমলে তারা আংশিকভাবে ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হয়।

তবে পশ্চিম এশিয়ার নতুন সংঘাত আবারও বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। ফেব্রুয়ারিতে যেখানে ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের গড় দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৬৯ ডলার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ থেকে ১১৪ ডলারে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম/এসওআর/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X