কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের গণমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা

মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকার। ছবি : সংগৃহীত
মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকার। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পূর্ব অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলা ও গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকার।

বুধবার ২০ মে রাজ্য সরকার প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গের পুলিশ সার্ভিস ও যে সব কর্মকর্তা-কর্মচারীরা পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন ও সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলিতে কর্মরত আছেন, তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সরকারের থেকে অনুমতি নিতে হবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংবাদমাধ্যমে সরকারের কোনো নীতির নেতিবাচক সমালোচনা করতে পারবেন না কর্মকর্তা-কর্মচারীরা।

তবে এই বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। অনেকে বলছেন, গত সরকারের দুর্নীতির একাধিক অভিযোগ উঠে এসেছিল সরকারি কর্মচারীদের পক্ষ থেকেই। ফলে এই নির্দেশিকা মতপ্রকাশের অধিকারের পরিপন্থী হতে পারে।

যদিও বিজেপির পার্টির ঘনিষ্ট মহলের ব্যক্তিরা জানিয়েছেন, এই নিয়ম নতুন নয়, ১৯৭৬ সাল থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরাদের জন্য এই নিয়ম চালু আছে। গত সরকার এই নিয়মটি কঠোরভাবে বলবৎ করেনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X