মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রেকআপের জেরে অফিসে ঢুকে নারী সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের পাঞ্জাবের মোহালিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ব্রেকআপের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক যুবক তার প্রাক্তন প্রেমিকা তথা সহকর্মীকে অফিসের ভেতরেই ছুরিকাঘাতে হত্যা করেছে। এই ভয়াবহ ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ।

ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার মোহালির সেক্টর ৬৬-তে অবস্থিত একটি বেসরকারি প্যাকার্স-অ্যান্ড-মুভার্স কোম্পানিতে এই ঘটনাটি ঘটে । নিহত তরুণীর নাম ডিম্পল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ডিম্পল যখন কাজ করছিলেন, তখন অভিযুক্ত হরবিন্দর মান ওরফে হ্যারি পিছন থেকে এসে হঠাৎ তাকে ছুরিকাঘাত করতে শুরু করে। ডিম্পল পালানোর চেষ্টা করেন এবং তার সহকর্মীরা তাকে বাঁচানোর জন্য হস্তক্ষেপ করার চেষ্টা করলেও হরবিন্দর আক্রমণ থামায়নি।

ডিম্পলকে নৃশংসভাবে আঘাত করার পর, হরবিন্দর নিজেও আত্মহত্যার চেষ্টা করে এবং নিজের গলা কেটে ফেলে। দুজনকে দ্রুত ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ডিম্পলকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত হরবিন্দরের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের তথ্য অনুযায়ী, ডিম্পল এবং হরবিন্দর তিন বছর ধরে একই কোম্পানিতে কাজ করতেন। দীর্ঘদিনের বন্ধুত্বের পর তারা একটি সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু সম্প্রতি তাদের মধ্যে ব্রেকআপ বা বিচ্ছেদ হয়ে যায়। হরবিন্দর এই বিচ্ছেদ মেনে নিতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সে সম্পর্কটি পুনরায় জোড়া লাগানোর চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়। ঘটনার দিন সন্ধ্যায় অফিসে তাদের মধ্যে পুনরায় তর্কাতর্কি হয় এবং এরপরই হরবিন্দর এই জঘন্য কাণ্ডটি ঘটায় ।

অফিসের ভেতরে এই ধরনের রক্তক্ষয়ী ঘটনা অন্য কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ও শোকের ছায়া সৃষ্টি করেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X