কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েতে খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

বিয়েতে সংঘর্ষে বরপক্ষের ১২ জন আহত হয়। ছবি: সংগৃহীত
বিয়েতে সংঘর্ষে বরপক্ষের ১২ জন আহত হয়। ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের একটি বিয়ের অনুষ্ঠানে খাসির মাংস দেওয়ার কথা বলে পরে মুরগির মাংস পরিবেশন করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর শহরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মোহাম্মদ আনোয়ারের ছেলে আবদুল্লাহর সঙ্গে মোহাম্মদ জাভেদের মেয়ের বিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বরের এক স্বজন জানান, বিয়ের পর বরযাত্রীরা খাবার খেতে বসলে বিরোধের সূত্রপাত হয়। তাদের দাবি, বিয়েতে খাসির মাংস খাওয়ানো হবে বলে আগে জানানো হয়েছিল। কিন্তু খাবার দেওয়ার পর দেখা যায়, খাসির বদলে মুরগির মাংস দেওয়া হয়েছে।

এ নিয়ে বরপক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। বরপক্ষের অভিযোগ, কনেপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে অতিথিদের মারধর করছেন। একটি ভিডিওতে একজনকে তলোয়ার হাতে অতিথিদের ভয় দেখাতেও দেখা গেছে।

এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরি আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১০

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১১

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১২

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৩

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৪

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৫

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

১৬

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

১৭

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৮

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

১৯

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

২০
X