কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৬:০৯ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

একটি দ্বীপ থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
একটি দ্বীপ থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি পর্যটকবাহী স্পিডবোট ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১১ জুলাই) দেশটির বৃহত্তম দ্বীপ ফুকুকের কাছে একটি দ্বীপ থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং বোটের চারজন কর্মী ছিলেন। দ্বীপ থেকে প্রায় ৪০০ মিটার দূরে পৌঁছানোর পর সেটি উল্টে যায়।

দুর্ঘটনার পর আশপাশে থাকা নৌযানগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার শুরু করে। পরে সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরা সেখানে পৌঁছান।

অনেক যাত্রী উল্টে যাওয়া স্পিডবোটের ভেতরে আটকা পড়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহতদের সব মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফুকুক ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ফুকুক থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাদা বালুর সৈকত ও স্বচ্ছ পানির জন্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১০

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১১

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১২

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৩

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৪

বেদনার আকাশ

১৫

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৬

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৭

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৮

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৯

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

২০
X