কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পার্লারে সাজতে গিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট কনে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সব প্রস্তুতি শেষ। কমতি ছিল না কোনো আয়োজনে। বাড়িভর্তি মেহমান। সব চলছিল স্বাভাবিকভাবে। সকাল সকাল সাজতে পার্লারে গেলেন কনে। এরপর আর ফিরে আসলেন না। পালালেন পুরোনো প্রেমিকের হাত ধরে।

ঘটনাটি গত ৩০ জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের কানপুরের একটি গ্রামে ঘটেছে। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সময়মতো কনের বাড়িতে পৌঁছায় বরপক্ষ। কনের পরিবারের লোকজনও বসেছিলেন বিয়ে দেখবেন বলে। দেরি দেখে তারা বাড়িতে খোঁজ করেন। দেখা যায়, পার্লার থেকে বাড়িতেই ফেরেননি কনে। কিছুক্ষণের মধ্যেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যায় সকলের কাছে। বর বাড়ি ফিরে যান।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, লখনউয়ের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবারের এতে মত ছিল না। প্রেমিক ভিন্ন জাতের ছিলেন বলে বিয়েতে আপত্তি ছিল পরিবারের।

এ জন্য গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ওই তরুণীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১১

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৩

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৫

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৬

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৭

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৮

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৯

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

২০
X