কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশিসহ ২১ জন আটক  

আটক অভিবাসীদের একাংশ। ছবি : সংগৃহীত
আটক অভিবাসীদের একাংশ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ মোট ২১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

জোহর অঙ্গরাজ্যের ইমিগ্রেশন পরিচালক রুসদি মো. দারুস জানান, ‘অপস সাপু’ নামে পরিচালিত এক অভিযানে বাতু পাহাত এলাকায় তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, একটি নির্মাণাধীন প্রকল্পে অবৈধভাবে বিদেশি নাগরিকদের অবস্থান ও কাজ করার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় সবাই তাদের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ অভিযানে কয়েকজন পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন।

আটক ২১ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। তাদের মধ্যে ১৭ জন ইন্দোনেশিয়ার এবং চারজন বাংলাদেশি নাগরিক।

প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, তাদের কারও বৈধ ভ্রমণের কাগজপত্র নেই। অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছিলেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৪ বছরের মধ্যে।

তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনে তদন্ত চলছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তাদের।

এদিকে, বৈধ কাগজপত্র ও কাজের অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়া প্রতিষ্ঠান ও মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১০

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৩

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৪

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৬

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৭

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৮

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৯

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২০
X